নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

অর্থনীতি ডেস্ক,

বাংলাদেশের জন্য বড় সুখবর এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটির বাজারে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্যারোনেস উইন্টারটন বলেন, “বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও যেন বাংলাদেশ তার রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখতে পারে, সেজন্য ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অবকাঠামো, সবুজ জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষা খাতে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে, যা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায়। এই পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে যুক্তরাজ্যের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এসময় তিনি যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অগ্রগতি সম্পর্কেও অবহিত করেন এবং জানান, সরকার দ্রুত সময়ের মধ্যে টার্মিনালটি চালুর জন্য কাজ করছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

1

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

4

গোপালগঞ্জে নির্মাণ ব্যয়ের ১০ গুণ অর্থ খরচ করেও সড়কের দুর্ভোগ

5

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

6

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

7

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

8

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

9

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

10

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

11

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

12

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

13

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

14

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

15

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

19

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

20