নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা। শনিবার সকালে পূর্ব সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বিশাল আকৃতির একটি বাঘকে বসে থাকতে দেখেন পর্যটকরা। বেশ দূর থেকে মুঠোফোনে বাঘের ভিডিও করেন তারা। পরে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার ফুট ট্রেইলের মাঝখানে বসে আছে। কিছু সময় বসে থাকার পর বাঘটি ফুট ট্রেইলে হাটা শুরু করে। 

হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রমজান আলী কানন বলেন, শনিবার পর্যটকরা যখন ফুট ট্রেইলে হাটছিলেন তখন তারা সেখানে একটি বাঘ দেখতে পায়। বাঘটি কিছু সময় বসে ছিল। আমরা বাঘটিকে আবার বনে তাড়িয়ে দিই।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্র সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিনই সেখানে শত শত দেশি-বিদেশি পর্যটক ঘুরতে আসেন। তবে এত কাছ থেকে বাঘ দেখা অত্যন্ত বিরল ঘটনা। 

তিনি বলেন, হাড়বাড়িয়া অঞ্চল সুন্দরবনের মূল বাঘের বিচরণক্ষেত্রের সন্নিকটে। তাই মাঝে মাঝে বাঘের উপস্থিতি দেখা যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছি।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে বাঘ দেখেছিলেন পর্যটকরা। পর্যটকবাহী জলযান দ্য সেইল বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের বড়কটকা খাল দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে বাঘটি ওই খাল পার হচ্ছিল। খাল পার হয়ে বাঘটি বনের গহীনে চলে যায়।

এর এক মাস আগে ১৯ জানুয়ারি সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে একই জায়গায় তিনটি বাঘের দেখা পান পর্যটকবাহী জলযান এমভি আলাস্কা’র একদল পর্যটক। সে সময় একটি বাঘকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। সে সময়কার বাঘের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

২০১৮ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি। সর্বশেষ ২০২৪ সালের বাঘ গণনায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫টিতে। অর্থাৎ গত ছয় বছরে বাঘ বেড়েছে ১১টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

1

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

2

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

3

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

4

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

5

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে এগিয়ে সাইফুল ইসলাম

6

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

7

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

8

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

9

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

10

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

11

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

12

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

13

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

14

পেছাল চাকসু নির্বাচন

15

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

16

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

17

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

18

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

19

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

20