নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালে মায়ের কাছে তারেক রহমান

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। এর আগে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।

তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

এভারকেয়ার থেকে তারেক রহমান যাবেন গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। সেখানেই পরিবার নিয়ে থাকবেন তিনি। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার আবাসস্থল।

এর আগে গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না।

তারেক বলেন, ‘৭১ সালে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে যেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল; সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতন্ত্রের অধিকার ফিরে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আছে। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে দেশে পাহাড়ের সমতলের নারী, পুরুষ, শিশু সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরবে।

সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা। তাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে লাল সবুজ রঙের বিশেষ বাসে তারেক রহমান পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

1

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

2

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

3

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

4

কতবেল যেভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়

5

শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৭ শতাধিক প

6

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

7

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

8

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

9

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

10

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

11

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

12

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ হিরো আলমের

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

15

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

16

গোপালগঞ্জে বৈদ্যুতিক শকে শ্রমিকের মৃত্যু

17

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

20