নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ আলটিমেটাম দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সাদিক কায়েম যখন তার বক্তব্য দিচ্ছিলেন, তখন তাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিছুটা বিব্রতও দেখা গেছে।

সাংবাদিকদের উদ্দেশে সাদিক কায়েম বলেন,
“অনতিবিলম্বে আমাদের দাবি না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

এ সময় তিনি তিনটি দাবি পাঠ করে শোনান।

প্রথম দাবিতে তিনি বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা এই হামলাকে সমর্থন দিয়েছে এবং হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করার দাবি জানান তিনি।

দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। সংগঠনটির বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তৃতীয় দাবিতে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় দ্রুত কার্যকর করতে হবে।

ডাকসু ভিপির এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

1

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

2

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

3

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

4

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

5

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

6

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

7

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

8

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

9

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

10

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

11

অপু বিশ্বাসকে তামান্না ভাটিয়ার মতো লাগে : মিষ্টি জান্নাত

12

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

13

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

16

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন

17

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

18

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

20