নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করতে বাধ্য হন।

সকাল ১০টার পর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জুলাই যোদ্ধারা দক্ষিণ প্লাজায় প্রবেশ করে অবস্থান নেন। পুলিশ দুপুর ১টা পর্যন্ত আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, তবে আন্দোলনকারীরা তাতে সাড়া দেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে মৃদু লাঠিচার্জ করে তাদের স্থানচ্যুত করে। পরে বের হয়ে আসার পর আন্দোলনকারীরা খেজুরবাগান এলাকায় রাখা পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং এমপি হোস্টেলের সামনে কিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেন।

অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। অবশেষে বিকেল নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের ফার্মগেট ও ধানমন্ডি আড়ংয়ের দিকের সড়কে সরিয়ে দেয়।

দুপুরে ঘটনাস্থলে যান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সনদের অঙ্গীকারনামা সংস্কারের ঘোষণা দেন।

দুপুর ২টা ৫০ মিনিটে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান কালবেলা সাংবাদিকদের জানান,

> “পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংসদ ভবনের মূল এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও আশপাশে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। সব সিনিয়র কর্মকর্তারা মাঠে রয়েছেন, তাই সার্বিক মূল্যায়ন করতে কিছুটা সময় লাগবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

1

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

2

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

3

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

4

গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

6

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

7

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

8

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

9

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

10

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

11

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

12

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

13

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

14

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

15

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

16

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

17

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

18

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

19

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

20