নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

শীতে ত্বক ভালো রাখতে মেনে চলুন ৫টি সহজ নিয়ম

লাইফস্টাইল ডেস্ক,

শীতের আগমনে ত্বকে শুরু হয় টানটান ভাব, শুষ্কতা ও নানা অস্বস্তি। হিমেল হাওয়া ত্বক থেকে আর্দ্রতা কেড়ে নেয়, ফলে দেখা দেয় খসখসে ভাব, চুলকানি কিংবা ফাটল। তাই শীত আসার আগেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি। ত্বককে শীতের রুক্ষতা থেকে রক্ষা করতে যে পাঁচটি নিয়ম মেনে চলবেন—

১. পর্যাপ্ত পানি পান করুন

শীতকালে অনেকে পানি কম পান করেন, যা ত্বকের জন্য ক্ষতিকর। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত পর্যাপ্ত পানি পান জরুরি। সামান্য গরম পানিতে নিয়মিত গোসল করাও উপকারী। তবে খুব গরম পানি ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে।

২. ত্বকের আর্দ্রতায় লোশন বা তেল ব্যবহার

শীতের শুরুতেই ত্বক, ঠোঁট, হাত–পা শুষ্ক হয়ে ফেটে যায়। এ সময়ে পেট্রোলিয়াম জেলি, বডি লোশন বা প্রাকৃতিক অলিভ অয়েল খুবই কার্যকর। গোসলের পর অলিভ অয়েল ব্যবহার করলে আরও ভালো ফল মেলে। তবে সরিষার তেল ব্যবহার না করাই ভালো।
শীতে পানি কম ব্যবহারের কারণে খোসপাঁচড়া বা চুলকানি বেড়ে যেতে পারে। দীর্ঘদিন চুলকানি থাকলে তা সংক্রমণে রূপ নিতে পারে। তাই এ ধরনের সমস্যায় দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

৩. ঠোঁট আর্দ্র রাখুন

ঠোঁট শুষ্ক হয়ে ফাটলে লিপ জেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। পায়ের গোড়ালি ফাটলে নিয়মিত জেলি লাগিয়ে তুলোর মোজা পরলে উপকার মিলবে।

৪. সুতি কাপড় ব্যবহার করুন

অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ভেতরে সুতি বা ফ্লানেল কাপড় পরে তার ওপর উলের পোশাক পরা উত্তম। এতে ত্বক কম জ্বালা–চুলকানি অনুভব করে।

৫. প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকুন

শীতেও প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকা জরুরি। এতে শরীর প্রয়োজনীয় ভিটামিন–D পায়, যা ত্বককে করে উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং বয়সের ছাপ পড়া কমায়।

বিশেষজ্ঞ মত:
ডা. তুষার সিকদার, চর্ম, অ্যালার্জি ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ, বলেন—শীতের শুষ্কতায় ত্বকে সমস্যা এড়াতে নিয়মিত যত্ন নেওয়ার বিকল্প নেই। ছোট সমস্যাকে অবহেলা করলে তা জটিলতায় রূপ নিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর, বিশ্বমঞ্চে শেষ অধ্যায়ের অপেক্

1

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

2

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

3

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

4

জাকসু নির্বাচনে শিবির ছাড়া যারা বিজয়ী

5

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

6

শুটিংয়ে আহত সালমান খান, বিরতিতে বলিউড ভাইজান

7

আজই শুরু হচ্ছে নকআউট, কাল ব্রাজিলের খেলা

8

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন

9

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

10

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা’—বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামালকে প্রেমিক

11

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

12

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

13

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের

14

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

15

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

16

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

17

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

18

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

19

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

20