নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

“কালের কণ্ঠ”-এর কোটালীপাড়া প্রতিনিধিকে মারধর, সাংবাদিক মহলে ক্ষোভ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ প্রকাশের জেরে “কালের কণ্ঠ”-এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে “কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তর-এর প্রতিনিধি মেহেদী হাসানাতকে দুর্বৃত্তরা গতিরোধ করে।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে ও মুরগি বিক্রেতা মো. আজিজুল হক হাওলাদার এবং আ. রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা এসময় অকথ্য গালাগালি, প্রাণনাশের হুমকি এবং তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হামলার নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

1

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

2

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

3

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

4

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

5

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

6

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

7

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

8

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

9

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

10

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

11

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

14

গোপালগঞ্জের মুকসুদপুরে পিঠা উৎসব ও উপবৃত্তি প্রদানের অনন্য আ

15

গোপালগঞ্জে মৎস্য বীজ উৎপাদনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন, চাষিদ

16

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

17

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

18

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

19

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন

20