নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও গোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি জহিরের বিরুদ্ধে।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, মুরাল কমপ্লেক্স এলাকার পাশে বসে কয়েকজন শিক্ষার্থী মাদক সেবন করছিলেন। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় সহকারী প্রক্টর আরিফুল ইসলাম একজন শিক্ষার্থীকে আটক করে মাদকসেবন সম্পর্কিত জিজ্ঞাসাবাদ শুরু করেন।

সেই মুহূর্তে ছাত্রদলের সহ-সভাপতি জহির ঘটনাস্থলে এসে কোনো কিছু না জেনে সহকারী প্রক্টরের সঙ্গে উত্তেজিত বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি সহকারী প্রক্টরকে ধাক্কা দিয়ে আটক শিক্ষার্থীকে পালাতে সাহায্য করেন বলে অভিযোগ উঠেছে।

পরে প্রক্টর দপ্তরে উপস্থিত সবার সামনে জহির বলেন, “একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে কাউকে হাত ধরে আটকাতে পারেন না। শিক্ষার্থীর সম্মান ক্ষুণ্ন হয়েছে বুঝে আমি প্রতিবাদ করেছি।”

অন্যদিকে সহকারী প্রক্টর মো. আরিফুল ইসলাম বলেন, “মাদকসেবনের গন্ধ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীরা পালিয়ে যাওয়ায় আমরা একজনকে ধরে প্রক্টর অফিসে নিয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু জহির এসে বিনা কারণে উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।”

ঘটনা সম্পর্কে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

1

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

2

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

3

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

4

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

5

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

6

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

7

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

8

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

9

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

10

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

11

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

12

রশিদ খানকে টপকে রিশাদের বিশ্বরেকর্ড

13

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

14

যে ৬ উপায়ে ফোনের ব্যাটারি ভালো রাখবেন

15

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

16

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

17

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

18

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ, বিশ্ব

19

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

20