নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ল নরওয়ে, শেষ আটে হলান্ডরা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের মঞ্চে আবারও নরওয়ের বিপক্ষে জয়হীনই রয়ে গেল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ঐতিহাসিক এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।

ম্যাচজুড়ে বলের দখলে ছিল নরওয়ের আধিপত্য। তারা ৬৬ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে এবং ৯টি শট নেয়। অন্যদিকে ব্রাজিল ১৪টি শট নিলেও নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় নেইমার-ভিনিসিউসদের।

ম্যাচের সপ্তম মিনিটেই আলেকজান্ডার সোরলোথ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ১৪তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল, কিন্তু ব্রুনো গিমারেসের নেওয়া স্পটকিক অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিল্যান্ড। প্রথমার্ধে দুই দলই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলশূন্যভাবেই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে নরওয়ে। ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেল্ডেরাপের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হলান্ড। গোল শোধে মরিয়া হয়ে ওঠা ব্রাজিলের সেই চেষ্টাকে আরও কঠিন করে দেন হলান্ডই। নির্ধারিত সময়ের ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নরওয়ের জয় প্রায় নিশ্চিত করেন তিনি।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে নেইমার একটি গোল শোধ করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতে নরওয়ে, আর হতাশায় ভেঙে পড়ে ব্রাজিলের খেলোয়াড় ও সমর্থকরা।

এই জয়ের মাধ্যমে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ণ রাখল নরওয়ে। দুই দলের পাঁচ দেখায় নরওয়ের জয় এখন তিনটি, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

1

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

2

পুরস্কার বিতরণীতেও বিতর্কের কেন্দ্রবিন্দু মেসিরা, সমালোচনায়

3

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

4

নির্বাচনে যান চলাচলে বিধি-নিষেধ বিষয়ে যা জানা গেল

5

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

6

ভারত ম্যাচের আগেই টাইগার শিবিরে সুসংবাদ

7

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

8

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

9

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

10

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

11

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

12

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

13

গোপালগঞ্জে ১২ কোটি টাকার ট্রমা সেন্টার অচল: জরুরি সেবার বদলে

14

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

15

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

16

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

17

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

18

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

19

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

20