নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

প্রায় অর্ধশতাব্দী পর নিজস্ব জমি ফিরে পেল গোপালগঞ্জের কোটালীপাড়া থানা। দীর্ঘ ৫০ বছর ধরে বেদখলে থাকা ৪ একর ৭ শতাংশ জমি শনিবার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পুলিশের দখলে আসে।

স্বাধীনতার পর থেকেই থানা ভবনের পাশের ওই পরিত্যক্ত জমিতে আশ্রয় নেয় কয়েকটি স্থানীয় পরিবার। প্রথমদিকে তারা থানার বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দিনমজুরি করতেন। পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনরাও এসে সেখানে বসতি গড়ে তোলে। ধীরে ধীরে থানার জমি প্রায় পুরোপুরিই দখলে চলে যায়।

বছরের পর বছর নোটিশ দেওয়ার পরও পরিবারগুলো জমি ছাড়তে গড়িমসি করছিল। অবশেষে সম্প্রতি কোটালীপাড়া থানা পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে। এরপর শনিবার তারা স্বেচ্ছায় জমি ছেড়ে অন্যত্র সরে যায়। ফলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থানার দখলমুক্ত জমি আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে হস্তান্তর হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন,
“আমাদের থানার জমি আমরা অবশেষে ফিরে পেয়েছি। এতে করে প্রায় ৪ একর জমি পুনরুদ্ধার হলো। দীর্ঘদিন জমি সংকটে ভুগছিলাম, ফলে পুলিশ সদস্যদের আবাসন সমস্যা দিন দিন তীব্র হচ্ছিল। এখন এই জমি কাজে লাগিয়ে আবাসনসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা সম্ভব হবে।”

স্থানীয় সূত্র জানায়, থানার জমি ফিরে পাওয়ায় পুলিশ সদস্যদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং থানার সার্বিক কার্যক্রমে গতি আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিকার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

1

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

2

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

3

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

4

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

5

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

6

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

9

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

10

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

11

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

12

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

13

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

14

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

17

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

19

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

20