নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে শামিম মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার ভোরে উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামিম মিয়া মুকসুদপুরের ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

আহতরা হলেন—
বরিশাল সদর উপজেলার লিটন (৩০),
উজিরপুরের সকরাইল গ্রামের সুমন হাওলাদার (৩২),
বাবুগঞ্জ উপজেলার চর ফতেপুর গ্রামের ইলিয়াছ সরদার (৩৫),
বগুড়া সদর উপজেলার মালগ্রামের ফারুক শেখ (৪৫),
রসুলপুর গ্রামের সোহাগ (৪১),
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাথড়া গ্রামের বিপ্লব সরকার (৩২) এবং
কিশোরগঞ্জের নান্দাইল উপজেলার পূর্বধলা গ্রামের ফয়সাল মিয়া (৪৫)।
বর্তমানে তারা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ভোরে লখাইড়চর গ্রামের একটি গোয়ালঘর থেকে একটি গাভি ও বাছুর চুরি হয়। পরে গরু দুটি একটি ট্রাকে নেওয়ার সময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। এ সময় উত্তেজিত জনতা আটজনকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিমের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

1

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

2

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

3

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

4

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

5

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

6

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

7

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

8

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

9

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

10

গোপালগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় নছিমন উল্টে আহত ৪ জন

11

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগ

12

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

13

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

14

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

15

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

16

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

ভুঁড়ি কমাতে খেতে পারেন এই ৬ রকমের ফল

19

সিনেমার নায়ক থেকে জনতার নেতা: থালাপতি বিজয়ের রাজনৈতিক অভিষেক

20