নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত: রেহাই পাচ্ছেন না বোরকা পরা নারীরাও

অন্তর হোসেন পিয়াস
ক্রাইম রিপোর্টার 
ভয়েস অফ গোপালগঞ্জ 

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে লেকপাড় ও শিশু পার্ক এলাকায় কিশোরদের কয়েকটি দল প্রকাশ্যে উৎপাত চালাচ্ছে। তারা শুধু ঘুরতে আসা তরুণ-তরুণী নয়, বোরকা পরিহিত নারীদেরও হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে এসব এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা আড্ডা জমায় এবং আগতদের উত্ত্যক্ত করে। এতে পরিবার-পরিজন নিয়ে বের হওয়া অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজ (২৬ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে আটক করেছে। তাদের নাম নীরব ও সৈকত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, এসব কিশোর গ্যাং শুধু নারী ও মেয়েদের উত্ত্যক্ত করেই থেমে নেই; মাঝে মাঝে ঝগড়া-বিবাদ, চুরি, এমনকি মাদক সেবনেও জড়িয়ে পড়ছে। ফলে অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

গোপালগঞ্জ সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।”

শহরের সাধারণ মানুষ দ্রুত এসব কিশোর গ্যাং দমনের দাবি জানিয়েছেন, যাতে পরিবার নিয়ে নিরাপদে ঘুরতে বের হওয়া যায় এবং মেয়েরা হয়রানির ভয়ে আতঙ্কগ্রস্ত না থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

1

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

2

অপেক্ষার প্রহর শেষ, ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

3

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

4

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

5

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

6

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

7

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

8

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার

9

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

10

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

11

৩ ঘণ্টার ব্যবধানে গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল দুই ভ্যানচালকের

12

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

13

গোপালগঞ্জে চারতলা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

14

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন, জানালেন সালাহউদ্দিন আহমদ

15

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

16

হাদির মরদেহ কোথায় নেওয়া হবে, জানাল ইনকিলাব মঞ্চ

17

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

18

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

19

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

20