নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

শিক্ষা ডেস্ক,

শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এর ফলে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষকদের দাবি—বেতন-ভাতার ন্যায্য হিস্যা নির্ধারণ, ২০ শতাংশ বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারি করা। রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসব দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে অন্তত তিন শিক্ষক গুরুতর আহত হন এবং পাঁচজনকে আটক করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন পিরোজপুরের গণপতি হাওলাদার (৩২), কিশোরগঞ্জের মো. শফিকুল ইসলাম কাজল (৪০) এবং চাঁদপুরের আক্কাস আলী (৫৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন।

পুলিশি হামলার পর আন্দোলনরত শিক্ষকরা প্রেস ক্লাব এলাকা থেকে ছত্রভঙ্গ হয়ে যান। একাংশ প্রেস ক্লাবের সামনে অবস্থান অব্যাহত রাখলেও, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজির নেতৃত্বে আরেকটি বড় অংশ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। সেখান থেকেই তিনি সোমবার থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।

অধ্যক্ষ আজীজি বলেন,
“শিক্ষকদের ওপর এ ন্যক্কারজনক হামলা আমরা মেনে নেব না। দাবি আদায় এবং হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”



এদিকে কুষ্টিয়া, রাজবাড়ী, রংপুর, রাজশাহী, চাঁদপুর ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানো শিক্ষকরা সকালে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তারা জানিয়েছেন, সরকারের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে, রোববার সকালে শিক্ষক নেতৃবৃন্দ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে কর্মকর্তারা আগামী ২২ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। তবে শিক্ষকরা জানান, “আশ্বাস নয়, আমরা প্রজ্ঞাপন চাই।” তাই তারা রাজপথে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

1

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

2

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

3

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

4

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

5

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

6

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

7

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

8

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

9

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

10

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

11

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

12

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

13

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

14

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

15

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা

16

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

17

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: প্

18

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র

19

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

20