নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিস্তীর্ণ ফসলি জমি ও পান বরজ নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি হিন্দুধর্মাবলম্বীদের ব্যবহৃত একমাত্র শ্মশানঘাটও নদীতে হারিয়ে গেছে। এতে অন্তত ৮০-৯০ জন পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর, হাটখোলাপাড়া এবং বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি ও মাধবপুর এলাকায় চার থেকে পাঁচ কিলোমিটারজুড়ে ভয়াবহ ভাঙন চলছে।

স্থানীয়রা জানান, জুনিয়াদহ ইউনিয়নের ভাঙনকবলিত স্থান থেকে পদ্মা নদী রক্ষা রায়টা-মহিষকুন্ডি বেড়িবাঁধের দূরত্ব এখন মাত্র ৫০ মিটার। এতে বসতবাড়ি, ফসলি জমি, পান বরজসহ সরকারি-বেসরকারি স্থাপনা মারাত্মক হুমকির মুখে। ভাঙনের কারণে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

মাধবপুরের ভাঙনকবলিত এলাকায় রয়েছে বিস্তীর্ণ পান বরজ। গত কয়েকদিনের ভাঙনে প্রায় ৩ হাজার পিলি (সারি) পান বরজ নদীতে তলিয়ে গেছে। শুধু তাই নয়, হিন্দুধর্মাবলম্বীদের ব্যবহৃত একমাত্র শ্মশানঘাটও পদ্মার গর্ভে বিলীন হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আমিরুল আলি জানান, তার ভাই আরজেত আলি ও ছেলেদের প্রায় ৭-৮ বিঘা জমি ভাঙনে গেছে। এতে তাদের ৮০০ পিলি পান বরজ ধ্বংস হয়েছে। একমাত্র উপার্জনের উৎস হারিয়ে তারা এখন নিঃস্ব।

আরও কয়েকজন কৃষক— মবির পণ্ডিত, রেজাউল, জামশেদ, রাব্বি, রহমান, কাশেম, নুরা, নাসির, আনেজ, আজগর, আবু ও শিহাব জানিয়েছেন, প্রত্যেকে অন্তত ১০০ পিলি করে পান বরজ হারিয়েছেন।

পানচাষি আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই বছর আগে আগুনে বরজ পুড়ে গিয়েছিল, এবার নদী গিলে নিল। আমরা কৃষকরা একেবারেই অসহায়।”

এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, “বাহাদুরপুরের ভাঙনের বিষয়টি এখনই জানলাম। দ্রুত পরিদর্শনে যাবো। ফয়জুল্লাহপুর এলাকায় পানির স্তর কমার সঙ্গেই কাজ শুরু হবে, পরবর্তীতে অন্য এলাকাগুলোতেও ব্যবস্থা নেওয়া হবে।”

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “পদ্মার ভাঙনের বিষয়টি আমরা অবগত আছি। ক্ষতিগ্রস্ত পানচাষিদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

1

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

2

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

3

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

6

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

7

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

সৌর ব্যতিচারে ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১ এর সেবা

10

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

11

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

12

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

13

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

14

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

15

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদে

16

গোপালগঞ্জে কুখ্যাত ছিনতাইকারী চক্রের হোতা বেনসন রাব্বি গ্রেফ

17

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

18

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

19

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগী

20