নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ রাজধানীতে বিক্ষোভে জামায়াতসহ ৭ দল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। অন্যান্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাদা আলাদা স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলগুলো।

সময় ও স্থানসূচি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী – বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। নেতৃত্ব দেবেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা। মিছিল শাহবাগ পর্যন্ত যেতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ – জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণ থেকে মিছিল, নেতৃত্বে থাকবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

খেলাফত মজলিস – আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে বিক্ষোভ মিছিল, নেতৃত্ব দেবেন আমির মাওলানা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিস – বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, প্রধান অতিথি মহাসচিব আহমদ আবদুল কাদের।

বাংলাদেশ খেলাফত আন্দোলন – একই সময়ে (বিকেল ৩টা) একই স্থানে (জাতীয় প্রেসক্লাবের সামনে) বিক্ষোভ।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি – বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) – বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল।


দাবিসমূহ:

দলগুলো কেউ পাঁচ দফা, কেউ ছয় দফা আবার কেউ সাত দফা দাবি তুলেছে। তবে মূল দাবি প্রায় অভিন্ন—

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।

জাতীয় সংসদে (কেউ কেউ উচ্চকক্ষেও) সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতি চালু।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।

বিগত সরকারের গণহত্যা, জুলুম ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

1

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

2

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

3

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

6

গোপালগঞ্জে মোটরচালিত ভ্যানের চাপায় কন্যাশিশুর মর্মান্তিক মৃত

7

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি

8

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

9

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

10

কবরস্থান থেকে রান্নাঘর, সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়ার

11

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

12

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

13

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিরোধে প্রাণ গেল এক ব্যক্তির

14

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

15

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লী

18

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

19

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

20