নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “নতুন ভারত আর কোনো পরমাণু হুমকিতে ভয় পায় না। প্রয়োজনে ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারে ভারতীয় সেনারা।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশে আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অপারেশন সিঁদুর–এর সাফল্যের প্রশংসা করেন এবং পাকিস্তানকে পরোক্ষভাবে সতর্কবার্তা দেন।

মোদি বলেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবির ধ্বংসের পর জইশ-ই-মহম্মদও স্বীকার করেছে যে তাদের ঘাঁটিগুলো ভারতীয় সেনারা গুঁড়িয়ে দিয়েছে। এতে বিশ্ববাসীর সামনে ইসলামাবাদের আসল রূপ উন্মোচিত হয়েছে।

এর আগে পাক সেনাপ্রধান আসিম মুনির হুমকি দিয়েছিলেন—ভারতের সঙ্গে যুদ্ধে অস্তিত্ব সংকটে পড়লে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। সেই প্রসঙ্গ টেনে মোদি জানান, “এটা নতুন ভারত। আমরা কারও হুমকিতে ভয় পাই না।”

পেহেলগামের হামলার পর জবাব

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় সেনারা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাল্টা হামলার চেষ্টা করলেও পাকিস্তানের সেনাঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।

উন্নয়ন ও ঐতিহাসিক স্মরণ

মধ্যপ্রদেশ সফরে মোদি দেশের বৃহত্তম সমন্বিত টেক্সটাইল পার্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, এ উদ্যোগ শিল্পে নতুন গতি আনবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।

একই সঙ্গে তিনি হায়দ্রাবাদ মুক্তি দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করেন। মোদি বলেন, ১৯৪৮ সালের এই দিনে সর্দার প্যাটেলের দৃঢ় নেতৃত্বে ভারতীয় সেনারা হায়দ্রাবাদকে মুক্ত করেছিল, যা ভারতের গর্ব পুনরুদ্ধারের এক মাইলফলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

1

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

2

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

3

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

4

এইচএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর

5

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

6

নারী প্রার্থী ছিলেন ৮৫, জয়ী ৭

7

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

8

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজাসহ

9

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

10

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

11

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থীর ধর্ম অবমাননা: করণীয় নির্ধারণে আল

12

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

13

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

14

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

15

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

16

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

17

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

18

পেছাল চাকসু নির্বাচন

19

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

20