নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে সাগরে নতুন লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দৈনিক পূর্বাভাস (২৪–২৮ সেপ্টেম্বর):

বুধবার (২৪ সেপ্টেম্বর):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর):
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

শনিবার (২৭ সেপ্টেম্বর):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং উত্তরাঞ্চলের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি কমতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

1

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

2

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

3

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

4

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

5

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৬

6

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

7

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

8

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

9

জামায়াতসহ সমমনা ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

10

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

11

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

12

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

13

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নির্বাচিত হলেন ইউনেস্কোর সভাপত

14

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

15

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

16

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

17

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

18

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

19

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

20