নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে পূজার আনন্দ উপভোগের সময় সবার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশের পরামর্শসমূহ:

1. গুজব থেকে বিরত থাকুন
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো ঘটনার সত্যতা যাচাই না করে উত্তেজিত হবেন না। অনেক খবরই গুজব প্রমাণিত হয়।


2. প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থা

নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ রাখুন।

কোনো ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে পূজামণ্ডপে প্রবেশ করবেন না।

পূজামণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও গুরুত্বপূর্ণ স্থানে আর্চওয়ে গেট স্থাপন করুন।



3. আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবস্থা
পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। সম্ভব হলে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট ব্যবহার করুন।


4. স্বেচ্ছাসেবক নিয়োগ
স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট পোশাক, পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড দিন।


5. সামাজিক সম্প্রীতি বজায় রাখুন
পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকুন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন।


6. শোভাযাত্রার নিয়ম মেনে চলুন
প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট ব্যবহার করুন।



জরুরি যোগাযোগ:

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০

ডিএমপি কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০

ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯

র‍্যাব কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০২৯

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯


জেলা পুলিশ সুপার ও থানার ওসির সঙ্গে যোগাযোগের জন্য ভিজিট করুন: www.police.gov.bd

যেকোনো প্রয়োজনে দিনরাত ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে কল করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদে

1

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচে উৎসবের আমেজ

2

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

3

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

4

ভালোবাসার কথা

5

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

6

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

7

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

8

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

9

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

10

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

11

আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

12

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

13

উলপুর ইউনিয়নের কুখ্যাত চাঁদাবাজ আলমগীর ফকির গ্রেফতার: এলাকায়

14

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

15

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

16

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন গোপালগঞ্জের চার রোভার

17

ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভয় পান মেহজাবীন

18

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

19

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

20