নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। শনিবার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ রেলস্টেশন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের স্থানীয় জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, গোপালগঞ্জ থেকে বর্তমানে দিনে একটি ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় এবং রাতে সেই ট্রেনটি রাজশাহী থেকে ফিরে আসে। কিন্তু ঢাকাগামী যাত্রীদের কাশিয়ানী স্টেশনে নেমে অন্য ট্রেনে উঠতে হয়, যা সময়সাপেক্ষ ও ভোগান্তিকর। তাই গোপালগঞ্জ থেকে ঢাকায় সরাসরি এবং লোকাল ট্রেন চালুর জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ফাওজুল কবির, জামিল আহমেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রসুলসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবি— দিনে এক জোড়া ট্রেন গোপালগঞ্জ-রাজশাহী রুটে চললে কয়েকটি জেলার মানুষের যাতায়াত সহজ হবে। একইসঙ্গে ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হলে এ অঞ্চলের মানুষ যেমন উপকৃত হবে, তেমনি এটি একটি লাভজনক রুট হিসেবেও প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এ সময় বক্তারা প্রধান উপদেষ্টা ও রেল মন্ত্রণালয়ের কাছে দ্রুত এ রুটে ট্রেন চালুর আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

1

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

2

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

3

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

4

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

5

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

6

বিশ্ব শিশু দিবস আজ

7

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

8

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

9

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডা

10

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

11

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

12

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর গ্রেপ্তার তাপ

13

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

14

জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল

15

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তো

16

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

17

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

18

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

19

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

20