নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-মুসল্লি

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
বাংলা প্রবাদ আছে— “চোরে শোনে না ধর্মের কাহিনী।” এরই বাস্তব রূপ যেন দেখা যাচ্ছে গোপালগঞ্জে। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন মসজিদে একের পর এক চুরির ঘটনা ঘটছে। মসজিদের মোটর, আইপিএস, ব্যাটারি থেকে শুরু করে দানবক্সের টাকাও চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে ইমাম, মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশের টহল কার্যক্রম শিথিল থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে। তালা ভেঙে মসজিদে প্রবেশ করে তারা দানবক্সসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই জেলা মার্কাজ মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, নবীনবাগ সিদ্দিকিয়া জামে মসজিদসহ একাধিক মসজিদে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি মসজিদ কমিটির উচিত নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করা।

অন্যদিকে, সম্প্রতি ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনায় ৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। এ ঘটনায় পুলিশ ১৬টি মামলা করেছে এবং ১৭ হাজারেরও বেশি আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছে। মামলার আসামি ধরতে পুলিশ ব্যস্ত থাকায় সুযোগ নিচ্ছে চোর ও ছিনতাইকারীরা।

শহরের নবীনবাগ, মিয়াবাড়ি, বেদগ্রাম, ঘোষেরচর, মান্দারতলা, পাঁচুড়িয়া ও সোনাকুড়সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

মিয়াবাড়ি এলাকার বাসিন্দা সুবহান মিয়া জানান, “সকাল ১০টার দিকে এ্যাপাচি মোটরসাইকেলে আসা দুইজন লোক পানি চাওয়ার অজুহাতে আমার স্ত্রীর কাছে গিয়ে গলার চেইন ছিনিয়ে নেয়।”

জেলা ও দায়রা জজ আদালতের সাবেক নাযির জাকির নবীনবাগ এলাকায় বসবাস করেন। তিনি জানান, গত দুই মাসে তার বাসায় তিনবার চুরি হয়েছে। অভিযোগ করলেও পুলিশ তাকে পরামর্শ দিয়েছে সিসি ক্যামেরা স্থাপনের।

একই এলাকার জামান সাহেবেরও বাসায় চুরি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “এলাকায় একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। দিনে তারা শ্রমিকের কাজ করে, রাতে চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।”

এছাড়া প্রেসক্লাব গোপালগঞ্জেও সম্প্রতি জানালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, “খুব দ্রুত চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

1

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

2

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

3

গোপালগঞ্জে কুখ্যাত ছিনতাইকারী চক্রের হোতা বেনসন রাব্বি গ্রেফ

4

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

5

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

6

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

7

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

8

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

11

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

12

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

13

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

14

দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি-জামায়াত

15

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

16

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

17

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হ

18

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

19

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

20