নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনশেড বিক্রি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ঘর বিক্রির অভিযোগ ওঠার পর প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন—উপজেলা প্রকৌশলী শফিউল আজম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল।

কমিটিকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনার সূত্রপাত হয় উপজেলার ১৮ নম্বর জহরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। অভিযোগ রয়েছে—বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার কোনও নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে অকেজো টিনশেড ঘরটি বিক্রি করেন। এ সময় টাকা আত্মসাতের অভিযোগও ওঠে।

তবে প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন দাবি করেন, টিনশেড ঘরটি বহুদিন যাবৎ অকেজো ছিল এবং বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এর বিক্রির অর্থ ব্যয় করা হবে।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্ত কমিটির আহ্বায়ক এস. এম. শাহজাহান সিরাজ বলেন,
“আমরা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

1

ভোটের মাঠে নতুন সমীকরণ : হেরে গেলেন যে হেভিওয়েটরা

2

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

3

গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প

4

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

5

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন

6

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

7

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

8

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

9

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

10

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

11

ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম

12

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

13

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

14

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

15

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

16

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

17

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

18

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

19

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

20