নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অন্তর হোসেন পিয়াস,
ভয়েস অফ গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশস্থলে হামলার ঘটনায় সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের বটতলা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দ্বীন ইসলাম গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার নওশের আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং সরকারি স্থাপনায় ভাঙচুর চালায়। এছাড়া সমাবেশস্থলে পৌঁছানোর আগেই মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়।

ওইদিন হামলার নেতৃত্ব দেন এস এম দ্বীন ইসলাম। ঘটনাস্থলে দায়ের হওয়া একাধিক মামলায় তার নাম আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি নিজ বাড়ি ছেড়ে বটতলায় ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন,
“এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি দ্বীন ইসলামকে আমরা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

1

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

2

১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

3

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

4

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

5

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

6

জনগণ যদি বলে পিআর লাগবে না, জামায়াত সেটাকে শ্রদ্ধা করবে : গো

7

রাকসু নির্বাচনের ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

8

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

9

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

10

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

11

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

12

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

13

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

14

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

15

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

16

চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফ

17

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

18

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

19

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

20