নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

শিক্ষা ডেস্ক, ভয়েস অফ গোপালগঞ্জ

৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিগগিরই পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিকগুলোতে আসন বিন্যাস ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

গত ২১ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের মোট ৬৮৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে ৬৫৩ পদ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ পদ পূরণ করা হবে। আবেদন প্রক্রিয়া চলেছিল ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।

এই বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা।

এমসিকিউতে প্রার্থীর বিষয়ভিত্তিক ১০০ নম্বর

সাধারণ বিষয়ে ১০০ নম্বর: বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, গাণিতিক যুক্তি ১০ ও মানসিক দক্ষতা ১০ নম্বর।
সময়সীমা থাকবে ২ ঘণ্টা।


উল্লেখ্য, এর আগে সরকারি কলেজের শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছিল পিএসসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

1

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

2

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

3

ভালোবাসার কথা

4

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

7

এবার এশিয়া কাপের ট্রফি নিয়েই ফিরতে চান লিটন

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

10

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

11

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

12

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ

13

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

14

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

15

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

16

গোপালগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: দুই ব্যক্তি আটক

17

গোপালগঞ্জে মধুমতি ব্যাংকের স্থানান্তরিত শাখা ও চক্ষু হাসপাতা

18

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

19

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

20