নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

স্পোর্টস ডেস্ক,

সম্পর্কের পালাবদল কখনও কখনও মুহূর্তের ব্যাপার। এবারের এশিয়া কাপও যেন সেই প্রমাণ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত হওয়ায় লঙ্কানদের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। অথচ, মাত্র একদিনের ব্যবধানে সেই ‘বন্ধুই’ হয়ে গেল প্রতিদ্বন্দ্বী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই শুরু হবে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। ম্যাচকে সামনে রেখে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি জানালেন, কিভাবে বাংলাদেশকে হারানোর পরিকল্পনা করছেন তারা।

কান্দাম্বি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে প্রায়ই খেলেছি। গত তিন-চার মাসেই চার-পাঁচটি ম্যাচ খেলেছি। তাই তাদের শক্তি ও দুর্বলতা দুটিই আমাদের জানা আছে। আমাদের ছেলেরা যদি পরিকল্পনা মেনে খেলতে পারে, তবে জয় আমাদের পক্ষেই যাবে।’

বাংলাদেশকে সমীহ করলেও লঙ্কান ব্যাটিং কোচ বিশ্বাস করেন, তাদের খেলোয়াড়রা যদি নিজেদের কৌশল নিখুঁতভাবে কার্যকর করতে পারে, তাহলে ম্যাচে জয়ী হওয়ার সম্ভাবনা শ্রীলঙ্কারই বেশি।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় এসেছে মাত্র আটটিতে। তবে সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের জন্য আশাব্যঞ্জক। শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে লিটন দাসের দল। ফলে সুপার ফোরে মাঠে নামার আগে প্রতিশোধ নেওয়ারও সুবর্ণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

1

ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

2

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়লাভ

3

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

4

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

5

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

6

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

7

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

8

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

9

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মর

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

12

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

13

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

14

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, এখন ফলের অপেক্ষা

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

17

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

18

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

19

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

20