নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

এশিয়া কাপে টানা ম্যাচ খেলার ব্যস্ততায় এবার পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াই শেষ না হতেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে অঘোষিত সেমিফাইনালে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণ এখন একেবারেই সহজ—পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে ফাইনাল। তবে হেরে গেলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে যাবে পাকিস্তান।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, পাকিস্তান ম্যাচে দলে ফিরছেন অধিনায়ক লিটন দাস। তার জায়গা করে দিতে বাদ পড়তে পারেন তানজিদ তামিম, যিনি গত দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।

মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও স্পিন বিভাগে থাকছেন রিশাদ হোসেন ও মাহেদী হাসান। পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন বাঁহাতি থাকায় মাহেদীর একাদশে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। অন্যদিকে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তাসকিন আহমেদ ফিরতে পারেন দলে, যিনি জায়গা নেবেন মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে। তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ

1. লিটন কুমার দাস (অধিনায়ক)


2. পারভেজ হোসেন


3. সাইফ হাসান


4. তাওহিদ হৃদয়


5. শামীম হোসেন


6. জাকের আলী


7. মাহেদী হাসান


8. রিশাদ হোসেন


9. মুস্তাফিজুর রহমান


10. তাসকিন আহমেদ


11. তানজিম হাসান সাকিব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

1

গোপালগঞ্জ সদরের বলাকইড় বিলে সৌন্দর্য দেখতে হাজারো পর্যটকের ঢ

2

উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা জুনায়েদ সাকির

3

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

4

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

5

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষ

6

সম্পাদকীয়: গণমাধ্যমের দায়িত্ব ও স্থানীয় সংবাদ প্রাধান্য

7

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

8

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

9

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

10

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ : প্রধান উপদেষ্

11

গোপালগঞ্জে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

12

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

13

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

14

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

15

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

16

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

17

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে সরকারের আহ্

18

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

19

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

20