নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

এশিয়া কাপে টানা ম্যাচ খেলার ধকল পেরিয়ে এবার অঘোষিত সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। জয় পেলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে মুস্তাফিজরা।

ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশকে সমীহের চোখেই দেখছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, “বাংলাদেশ দারুণ একটি দল। তাদের হারাতে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো খেলতে হবে। সুযোগ দিলে তারা ম্যাচ কেড়ে নিতে পারে।”

ভারতের কাছে হারের পর ফাইনালের সমীকরণ এখন পরিষ্কার—জিততেই হবে পাকিস্তানের বিপক্ষে। অন্যথায় ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে পাকিস্তানকে।

টাইগারদের শেষ ম্যাচের স্মৃতিও সুখকর নয়। ভারতের বিপক্ষে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই অভিষেক শর্মার ঝড়ো ইনিংসে (৩৭ বলে ৭৫ রান) চাপে পড়ে যায় বোলাররা। মাঝপথে কিছুটা ঘুরে দাঁড়ালেও ভারত থামে ১৬৮ রানে। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে। একপ্রান্তে লড়াই চালিয়ে যান সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৯ রানের লড়াকু ইনিংস। কিন্তু সঙ্গীর অভাবে দল গুটিয়ে যায় ১২৭ রানে।

অতীত ভুলে আজ নতুন লড়াইয়ের অপেক্ষায় টাইগাররা। জিতলেই ফাইনাল, হারলেই বিদায়—এমন সমীকরণ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

1

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিস

2

আজ মহাঅষ্টমী, হবে কুমারী পূজা

3

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

4

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, ৮ জন

5

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

6

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

7

ভিন্ন রূপে কেয়া পায়েল, নেটদুনিয়ায় চমক

8

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

9

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

10

টিকটকে নতুন সুবিধা যোগ হলো

11

কোটালীপাড়ায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

12

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

13

গোপালগঞ্জে রাজিব পরিবহনের বেপরোয়া চালনা: একজনের প্রাণহানি

14

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

15

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

16

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

17

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

18

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

19

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

20