নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসংকেত

আন্তর্জাতিক ডেস্ক,

ভারতের ঔদ্ধত্যই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের আরও ঘনিষ্ঠ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

কিমিট সতর্ক করে বলেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নয়াদিল্লির জন্য অশনিসংকেত।

তিনি ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের আনসেন্সরড অনুষ্ঠানে বলেন, “ট্রাম্পের সঙ্গে আসিম মুনির এখন এমন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা ভারতের ভাববার মতো বিষয়। ট্রাম্পের প্রতি ভারতের ঔদ্ধত্যই আমাদের পাকিস্তানের দিকে আরও টেনে এনেছে।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান-ভারত সাম্প্রতিক সংঘাতের সময় ট্রাম্প নিজেকে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর নায়ক হিসেবে তুলে ধরেন। তবে ভারত দাবি করে, যুদ্ধবিরতি হয়েছে দুই দেশের পারস্পরিক সমঝোতায়। ওই ঘটনার পর থেকেই মোদি-ট্রাম্প সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

গত ১৭ জুন ফোনালাপের সময় দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি চূড়ান্ত আকার নেয়। এর আগে ট্রাম্প কানাডায় জি-সেভেন সম্মেলন আগেভাগে ছেড়ে চলে আসেন এবং নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেননি। ঠিক এর কিছুদিন আগে, জুন মাসেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ওয়াশিংটন সফরে গিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন— যা ছিল এক বিরল ঘটনা।

তবে এরই মধ্যে নয়াদিল্লি থেকে ভিন্ন সুর শোনা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনো “খুবই ইতিবাচক”। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

মোদি লিখেছেন, “ট্রাম্পের আন্তরিক অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নকে আমি গভীরভাবে প্রশংসা করি এবং একইভাবে প্রতিদান দিই। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, অগ্রসরমান, ব্যাপক এবং বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বমূলক।”

অন্যদিকে, ট্রাম্পও সাংবাদিকদের বলেছেন, “আমি সবসময় মোদির বন্ধু থাকব। ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে। চিন্তার কিছু নেই।” তবে তিনি আগের সেই মন্তব্যের গুরুত্ব কমিয়ে দেন, যেখানে বলেছিলেন, “ভারত হয়তো চীনের কাছে হারতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

1

গোপালগঞ্জে ড্রামট্রাক চুরি, মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ

2

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে টমেটো গাছ মারা যাচ্ছে, দিশেহারা কৃষক

3

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

4

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

5

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

6

শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন!

7

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান : সম্ভাব্য একাদশ ঘোষণা

8

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

9

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

10

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

11

জাকসু নির্বাচনে শিবির ছাড়া যারা বিজয়ী

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

১০৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এবি পার্টি

14

রোজা শুরু হতে আর কত দিন বাকি, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

15

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

16

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এইচ. খান মঞ্জু

17

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

18

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

19

বন্ধু বাংলাদেশকে হারানোর উপায় জানাল শ্রীলঙ্কান কোচ

20