নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক,

এশিয়া সফরকে ঘিরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি চাই তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।”

কিমের সঙ্গে সাক্ষাৎ হতে পারে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “আমি নিশ্চিত নই। তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি সেখানে থাকব।”

তিনি আরও বলেন, “কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।”
এর আগে ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদকালে এই দুই নেতার সর্বশেষ সামনাসামনি সাক্ষাৎ হয়েছিল।

এদিকে, দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রতীক্ষিত বৈঠক। হোয়াইট হাউস বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিতব্য এই বৈঠক হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের পর দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

1

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

2

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

3

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

4

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

5

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

6

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

7

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

8

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

9

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

10

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

11

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১২ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ,

12

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

13

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

14

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্

15

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

16

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

17

গোপালগঞ্জে ড্রামট্রাক চুরি, মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ

18

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

19

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

20