নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় বন্ধের মুখে গোপালগঞ্জের জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ পৌরসভার আওতায় থাকা সত্ত্বেও দীর্ঘদিনের জলাবদ্ধতা ও মাত্র ৩০০ মিটার সড়কের অভাবে বন্ধ হতে বসেছে জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা। বছরের প্রায় ৮ মাস পানিবন্দি অবস্থায় থাকতে হয় শিক্ষক-শিক্ষার্থী এবং মুসুল্লীদের।

জলাবদ্ধতার কারণে প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থীদের বই-খাতা ও ব্যাগ কাঁধে নিয়ে হাঁটু পানিতে হেঁটে মাদ্রাসায় যেতে হয়। শিক্ষার আলো পাওয়ার এ সংগ্রাম তাদের জন্য এখন নিত্যদিনের বাস্তবতা।

২০১৩ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে পানি জমে থাকায় গত চার মাস ধরে পাশের একটি মসজিদে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতে শিক্ষার্থীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে বলে জানান শিক্ষক-অভিভাবকরা।

একই সঙ্গে মাদ্রাসার পাশের মসজিদেও হাঁটু পানি ভেঙে নামাজ আদায় করতে হচ্ছে মুসল্লীদের। ফলে শিক্ষার্থী, শিক্ষক, মুসুল্লী এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন।

স্থানীয়রা জানান—
“পৌরসভার কেন্দ্রীয় এলাকায় এমন জলাবদ্ধতা লজ্জাজনক। একটি সড়ক নির্মাণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা হলেই সমস্যার সমাধান সম্ভব।”

গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিত কুমার পাল জানান,
“ভোগান্তি কমাতে জলাবদ্ধতা দূরীকরণ ও সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি—
শিক্ষার্থী ও মুসুল্লীদের জন্য জরুরি ভিত্তিতে সড়ক নির্মাণ ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতেও স্বাভাবিক গোপালগঞ্জ

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

3

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

4

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

5

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

6

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদে

7

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

8

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কার

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

11

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

12

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

ফরিদপুরের একটি ফসলি মাঠ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান!

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা ব

17

আজ ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

18

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

19

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

20