নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

মতবিনিময়কালে জেলা প্রশাসক গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকরা জেলার উন্নয়নে জেলা প্রশাসকের কাছে নানা সুপারিশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক প্রসূন মণ্ডল, আমিনুল হাসান শাহীন, শেখ মোস্তফা জামান, চৌধুরী হাসান মাহমুদ প্রমুখ। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান ও অনিরুদ্ধ দেব রায় প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে ক

1

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

2

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

3

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তো

4

গোপালগঞ্জের মধুমতী নদীতে জয়নগর ফেরিঘাটের উদ্বোধন

5

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

6

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

7

১২৭৮ কেজি ওজনের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

8

বিএনপির প্রার্থী তালিকায় যেসব হেভিওয়েট নেতাদের নাম নেই

9

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গোপালগঞ্জের তরুণ নিহত

10

গোপালগঞ্জে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন

11

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

12

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

13

গোপালগঞ্জের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিতে, সহিংসতার আশঙ্কায়

14

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

15

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

16

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

17

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছি : জামায়াত আমির

18

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

19

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে টাইগাররা

20