নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

উপলক্ষ্যে সোমবার সকালে শিল্প নগরী এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজউদ্দিন লিপন বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনা। জাতির অধিকার ও স্বাধীনতার স্বার্থে যুবদল সবসময় রাস্তায় ছিল, আছে এবং থাকবে। তিনি সব নেতাকর্মীকে সংগঠিত থেকে ভবিষ্যৎ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুরুল হক নুর

1

গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

2

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

3

গোপালগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, চড়-থাপ্পড়ে মীমাংসা

4

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

গোপালগঞ্জে ড্রেজার দিয়ে খাল খনন: সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

7

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

8

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

9

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

10

প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিরোধী দলে জামায়াত

11

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

12

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

13

উলপুর বাজারে অবৈধ স্থাপনা: নজর নেই ইউনিয়ন ভূমি অফিসারের

14

পানি পান করার এই ৪টি ভুল থেকে সাবধান, হতে পারে স্বাস্থ্যঝুঁক

15

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

16

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

17

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

18

যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম: প্রধান উপদেষ

19

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

20