নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৫৯ সদস্যের পদত্যাগ

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক |
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সদ্য ঘোষিত জেলা কমিটি গঠনের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। নবগঠিত ৭৯ সদস্যের কমিটির সভাপতি মো. আল আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক কে. এম. নাজমুল ইসলামসহ মোট ৫৯ জন সদস্য একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গতকাল রোববার (২৬ অক্টোবর) পদত্যাগকারী নেতারা দলটির কেন্দ্রীয় কমিটির কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। আজ সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা সভাপতি মো. আল আমিন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভিযোগ করা হয়, কমিটি গঠনের সময় গণঅধিকার পরিষদের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ে দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা না করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতিত্বের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এতে বহু পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মী বঞ্চিত হয়েছেন।

পদত্যাগকারীরা জানান,

> “আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। তবে যে কমিটিতে আস্থা, ন্যায়বিচার ও স্বচ্ছতা নেই, সেখানে থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী থাকব।”



সদ্য পদত্যাগকারী জেলা সভাপতি মো. আল আমিন সরদার বলেন,

> “নতুন কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অথচ যারা শুরু থেকে গণঅধিকার পরিষদের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা হয়নি। এতে দলের ভেতরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমি ও আরও ৫৯ জন নেতা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”



উল্লেখ্য, গত শুক্রবার (২৪ অক্টোবর) গণঅধিকার পরিষদের ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

1

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

2

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

3

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

4

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কাম

5

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

6

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

7

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

8

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

9

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮টি কলেজ

10

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

11

ডাকসু নির্বাচনে আর বাধা নেই: হাইকোর্টের আদেশ স্থগিত

12

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

13

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

14

গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

15

গোপালগঞ্জে বিভিন্ন মসজিদে চোরের হানা, আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন-

16

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

17

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

18

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20