নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের কার্যালয় সূত্রে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ৩৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং ৫টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ-০২ সংসদীয় আসন থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
এছাড়াও একই দিনে—
গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান ভূঁইয়া,
এনপিপি থেকে মো. আনিসুর রহমান দেওয়ান,
গোপালগঞ্জ-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুর ইসলাম,
গোপালগঞ্জ-০৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান
মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকালে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান ভূঁইয়ার পক্ষে তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্য প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দিনভর রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর আবহ তৈরি করে।
রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে আরও জানা গেছে, রোববার বিকেল ৫টা পর্যন্ত এবং আগামীকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

1

সেঞ্চুরির আক্ষেপে সাইফ-সৌম্য, তবু রেকর্ড জুটিতে উজ্জ্বল বাংল

2

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

3

খুদে গল্প: বিপদে বন্ধুর পরিচয়

4

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

5

ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি, নেতৃত্বে নূরুল ইসলাম–সিবগাতু

6

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

7

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

8

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

9

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, এগিয়ে আবিদুল

10

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

11

সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ম

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

14

যেসব কারণে রাগ নিয়ন্ত্রণ জরুরি

15

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

16

গোপালগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক

17

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

18

শেষ হচ্ছে অপেক্ষা: আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

19

মেসিকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

20