নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ৩টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২ জনের স্থগিত, ২৪ জনের বৈধ

অন্তর হোসেন পিয়াস,
ক্রাইম রিপোর্টার,
ভয়েস অফ গোপালগঞ্জ,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার ৩ টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ২ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। এ ছাড়া ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান পৃথক সময় সূচিতে গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল এবং ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া ৪ জনের মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী ও একজন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের এক শতাংশ সমর্থন সূচক স্বাক্ষর সঠিক না থাকায় আশরাফুল আলম, নাজমুল আলম ও মো. কাইয়ুম আলি খানের মনোনয়ন বাতিল করা হয়। ঋণ খেলাপির অভিযোগে গণঅধিকার পরিষদ মনোনীত মো. কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল এবং ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া ছয়জনই স্বতন্ত্র প্রার্থী।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন-কামরুজ্জামান ভূইয়া, শিপন ভূইয়া, রনি মোল্লা,মশিউর রহমান, সিরাজুল ইসলাম ও উৎপল বিশ্বাস।এরমধ্যে পাঁচজনের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।উৎপল বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয় ঋণ খেলাপি ও স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারনে।

গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে ১২ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল,২ জনের মনোনয়ন স্থগিত এবং ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।নতুন ব্যাংক হিসাব না থাকায় গণফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস এবং হলফনামায় সম্পদের হিসাব না দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আ. আজিজের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, বিধি অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

1

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আয়াতুল্লাহ আলি খামে

2

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

3

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

4

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

5

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

6

গোপালগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

7

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

8

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

9

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

10

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

11

২০২৬ বিশ্বকাপের জন্য বিক্রি হয়েছে এক মিলিয়নের বেশি টিকিট

12

গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ:

13

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

14

গোপালগঞ্জে স্ত্রী হত্যাকাণ্ড: ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী

15

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

16

ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা

17

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

20