নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প ও পরাঘাতের প্রেক্ষিতে উদ্ভূত জরুরি পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রবিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর নিয়াজ আহমদ খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের ধাক্কা এবং পরাঘাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবাসিক হলগুলোর ঝুঁকি মূল্যায়নে বিস্তারিত মতামত প্রদান করেন। তাঁরা জানান, হলগুলোর অবস্থা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে হলগুলো খালি রাখা জরুরি।

এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি প্রাধ্যক্ষদের শিক্ষার্থীদের হল ত্যাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এই সময় স্বাভাবিকভাবেই খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে রাত ৯টার দিকে আরেক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় আগামীকাল রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত

1

একসঙ্গে জন্ম, একসঙ্গে স্বপ্ন—মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বো

2

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

3

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

4

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : স

5

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

6

প্রকাশকের কলাম: সত্যের সঙ্গে আমাদের অঙ্গীকার

7

আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল: তারেক রহমান

8

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

9

গোপালগঞ্জে শিশুর লাশ উদ্ধার, স্কেটিং জুতা না পেয়ে অভিমানে আত

10

টুঙ্গিপাড়ায় ১০ দিনের শিশুকে হত্যা, আত্মহত্যার চেষ্টা করলেন

11

আরও কয়েক দিন চলবে বৃষ্টি

12

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় জামায়াত

13

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

14

কংশুর স্টিল ব্রিজে বারবার দুর্ঘটনা: ঝুঁকিতে পথচারী ও যানবাহন

15

দ্রুত ওজন কমাতে রাতের খাবার কখন খাবেন, জানালেন পুষ্টিবিদ

16

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, সহ-উপাচার্যসহ আহত ২০

17

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

18

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

19

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

20