নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সর্বশেষ বুধবার (২৭ আগস্ট) গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৩৩ বিলিয়ন ডলার, আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বৃদ্ধি হয়েছে ২৬.৩১ বিলিয়ন ডলার।

এর আগে গত রোববার (২৫ আগস্ট) গ্রস রিজার্ভ ছিল ৩০.৮৬ বিলিয়ন, এবং বিপিএম-৬ অনুযায়ী ২৫.৮৭ বিলিয়ন ডলার।

গত মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের কারণে রিজার্ভ কমে ২৯.৫৩ বিলিয়ন ডলারতে নেমেছিল। বিপিএম-৬ অনুযায়ী তা দাঁড়ায় ২৪.৫৬ বিলিয়ন ডলার।

তবে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে গত জুনে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১.৭২ বিলিয়ন ডলারে।

দেশের ইতিহাসে প্রথমবার ২০২১ সালের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে কমে, আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাইতে ২০.৪৮ বিলিয়ন ডলার ছিল। সরকার পরিবর্তনের পর অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ ও বিভিন্ন নীতির কারণে সম্প্রতি ডলার প্রবাহ বাড়তে শুরু করেছে।

হুন্ডি লেনদেন কমে যাওয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের আয় প্রায় ২৭% বেড়ে ৩০.৩৩ বিলিয়ন ডলার দেশে এসেছে। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে তুলনায় ১৯.৬০% বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

1

ভূমধ্যসাগরে ট্রলারডুবি: গোপালগঞ্জের ২ যুবকের মৃত্যু, নিখোঁজ

2

ভারত ম্যাচের আগেই টাইগার শিবিরে সুসংবাদ

3

পাক সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা ভারতের জন্য অশনিসং

4

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

5

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

6

নিখোঁজ সংবাদ: গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ৪ দিন ধরে

7

টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ করলেন এস এম জিলানী

8

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

9

আজকের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে অতিরিক্ত সিম

10

দেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

11

স্টাম্প ভাঙলেও শানাকাকে আউট দেননি আম্পায়ার, কী আছে নিয়মে

12

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

13

গণভোটের ৪ প্রশ্নে যা আছে

14

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

15

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

16

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

17

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

18

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

19

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

20