নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচে হারের পর টাইগারদের সামনে এখন জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে, জিতলেই টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানদের সামনে।

প্রথম ওয়ানডেতে দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচেও তাদের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বরে থাকছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ভিসা জটিলতা কাটিয়ে দলে যোগ দিয়েছেন নাঈম শেখ, তবে তার একাদশে থাকার সম্ভাবনা খুবই কম।

মিডল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ও জাকের আলী অনিক।
উইকেটকিপার নুরুল হাসান সোহান আরেকটি সুযোগ পেতে পারেন।

স্পিন আক্রমণ শক্তিশালী করতে একাদশে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ফলে বাংলাদেশ হয়তো দুই পেসার নিয়ে মাঠে নামবে। বিশ্রাম শেষে দলে ফিরছেন মুস্তাফিজুর রহমান, তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে।

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী হয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে ৫ উইকেটের হার দলকে কঠিন চাপে ফেলেছে।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার—এর মধ্যে ১১টিতে জিতেছে বাংলাদেশ, আর ৯টিতে জয় আফগানিস্তানের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

3

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

4

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক

5

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

6

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

7

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

8

ভারতে আসছে আর্জেন্টিনা: মেসি-ডি মারিয়াদের খেলা সরাসরি দেখার

9

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

10

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

11

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

12

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

13

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

14

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা পদ থেকে স্বেচ্

15

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

চোখ দেখেই জানা যাবে শরীরে কী রোগ

17

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটিতে নতুন বিধান: রাজনৈতিক ব্যক্ত

18

পাকিস্তানের পরমাণু হুমকির জবাব দিলেন নরেন্দ্র মোদি

19

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

20