নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Jan 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

সংবাদ সম্মেলন শেষে আমাকে সচিবের সঙ্গে বসতে হবে এবং পারিবারিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। তাঁরা আমাকে ডাকছেন’—গতকাল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করার আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে অধিনায়ক রোহিত শর্মার বলা কথাগুলো এখন ভাইরাল।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্য বিসিসিআইয়ের এমন কঠোরতায় প্রধান নির্বাচক অজিত আগারকার কোনো সমস্যা দেখেন না, ‘আমি মনে করি, আমরা যদি (নির্দেশনা নিয়ে) অবিরাম কথা বলতে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। প্রতিটি দলেরই কিছু নিয়মকানুন আছে। আমরা কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। যেমন আপনি একটি দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারেন, কীভাবে আরও ঐক্যবদ্ধ থাকা যায়। এটা কোনো বিদ্যালয় নয়। এটা কোনো শাস্তিও নয়।’

আগারকার মনে করেন, দেশের প্রতিনিধিত্ব করার সময় কিছু নিয়মের প্রয়োজন আছে, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় আপনাকে নিয়মগুলো মানতে হবে। আবার এটাও দেখতে হবে, খেলোয়াড়রা সবাই পরিণত। তাঁরা নিজেদের যোগ্যতার কারণেই মহাতারকা। কিন্তু দিন শেষে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আপনি সহজাতভাবে অনুসরণ করেন। যেমন প্রতিটি দল করে।’

আগারকার আরও জানান, ১০ নির্দেশনার বেশির ভাগই আগে থেকেই ছিল। সংবাদমাধ্যমগুলো নতুন করে প্রচার করায় এত দিন পর আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

1

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করছে ব্রাজিল

2

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

3

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা দিল

6

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

7

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

8

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

9

গোপালগঞ্জে ৫০ বছর পর বেদখলে থাকা থানার জমি ফেরত পেল পুলিশ

10

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

11

গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

14

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না : তারেক রহমা

15

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

পুরস্কার বিতরণীতেও বিতর্কের কেন্দ্রবিন্দু মেসিরা, সমালোচনায়

17

গোপালগঞ্জের ৩ আসনে ৩৯ প্রার্থীর মনোনয়ন জমা, বিএনপির একাধিক ন

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

20