নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

দীর্ঘ সাত বছর পর স্বামী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে নীল রঙের একটি গাড়িতে করে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। পৌঁছে গাড়িতেই বসে মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় তার সঙ্গে ছিলেন দুই ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।

জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, এবং নিরাপত্তা কর্মকর্তারা। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেন উনার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।”

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতের রায় ঘোষণার পর কারাবন্দি হন বেগম খালেদা জিয়া। তার কিছুদিন আগে সর্বশেষ তিনি নেতাকর্মীদের সঙ্গে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

1

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

2

সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

3

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

4

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

5

কানায় কানায় পূর্ণ ট্রেনের ছাদ, ভোটের তাড়া

6

শীতে বিপর্যস্ত জনজীবন

7

শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলা

8

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

9

নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলকে আহ্বান মির্জা ফখরুলের

10

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

11

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মর্মান্

12

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

13

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

আজ উন্মুক্ত হচ্ছে সুন্দরবন, জেলেদের মধ্যে এখনো উদ্বেগ

16

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

18

ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের

19

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

20