নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটিসহ সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন সংগঠনের ৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. সেলিম রেজা সভাপতি এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জয়ন্ত শিরালী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

এসকে এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক আলোর বার্তা)

সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ (দৈনিক আমার সময়)

সবিবুর রহমান নিমাজ, নির্বাহী সদস্য

শেখ জাবেরুল ইসলাম বাধন, নির্বাহী সদস্য

আর মামুন রানা, নির্বাহী সদস্য


সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. সেলিম রেজা। সূচনা বক্তব্য দেন প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শরিফুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো’র প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের কাশিয়ানী প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন এবং আমার দেশে পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।

আলোচনা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

1

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

2

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, জামায

3

গোপালগঞ্জের তিন আসনে ভোটার ১০ লাখ ৮২ হাজার ৬৫৩

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

6

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

7

লাল শাপলায় রঙিন গোপালগঞ্জের বিল

8

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

9

আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

10

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

11

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

12

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

13

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচে উৎসবের আমেজ

14

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

15

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

16

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

17

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

18

বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার

19

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

20