নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জানা গেল আবেদনের যোগ্যতা

শিক্ষা ডেস্ক,

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (১০ নভেম্বর) রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা

অনলাইনে আবেদন শুরু: ১১ নভেম্বর সকাল ১০টা

আবেদন শেষ: ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট

আবেদন ফি জমার শেষ সময়: ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট

প্রবেশপত্র ডাউনলোড: ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর

হাজিরা সিট প্রকাশ: ৯ ও ১০ ডিসেম্বর


দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে একই ভর্তি পরীক্ষার ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

পরীক্ষার কাঠামো (মোট নম্বর: ১০০)

বিষয়    নম্বর

জীববিজ্ঞান    ৩০
রসায়ন    ২৫
পদার্থবিজ্ঞান    ১৫
ইংরেজি    ১৫
সাধারণ জ্ঞান/মানবিক গুণাবলি    ১৫


প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর

পাস নম্বর: ৪০


আবেদনের যোগ্যতা

অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি/এ লেভেল উত্তীর্ণ হতে হবে।

২০২২ সালের আগে এসএসসি/ও লেভেল পাসকারীরা আবেদন করতে পারবে না।

এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.৫০ থাকতে হবে।

জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ আবশ্যক।

উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের জন্য মোট জিপিএ ৮.০০ গ্রহণযোগ্য, তবে একক পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম চলবে না।


মেধাক্রম নির্ধারণের নিয়ম

এসএসসি জিপিএ × ৮ = সর্বোচ্চ ৪০

এইচএসসি জিপিএ × ১২ = সর্বোচ্চ ৬০

লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে চূড়ান্ত মেধাক্রম ঠিক হবে।


গত বছর যারা এইচএসসি পাস করেছে তাদের ক্ষেত্রে ৩ নম্বর কাটা হবে এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া থাকলে ৫ নম্বর কাটা হবে।

তথ্য পাওয়ার ওয়েবসাইট

mefwd.gov.bd

dgme.gov.bd

dghs.gov.bd

dgme.teletalk.com.bd

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে সমাজকল্যাণ ও ম

1

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

চট্টগ্রামে সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

3

‘প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, শুধু ম্যাচটাই গুরুত্বপূর্ণ’

4

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

5

পুলিশের সঙ্গে সংঘর্ষ, সংসদ ভবন ত্যাগ জুলাই যোদ্ধাদের

6

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

7

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্

8

নড়াইলের যোগানিয়ায় নরসুন্দরের কেচির আঘাতে কিশোরের মৃত্যু, শ

9

শরীরচর্চা শিক্ষকদের তথ্যভান্ডার তৈরির নির্দেশনা

10

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

11

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

12

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

13

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

14

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

15

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

16

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

17

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নামিবিয়া

18

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

19

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

20