নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

শিক্ষা ডেস্ক,

আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশে অনুবাদ প্রশ্ন বাতিল করা হয়েছে। আগে অনুবাদের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকলেও এখন তা সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে রচনামূলক অংশে এখন থেকে ছয়টি বিভাগ থাকবে— অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ।

অন্যদিকে, আইসিটি বিষয়ের প্রশ্ন কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাতিল করে এর ১০ নম্বর যুক্ত করা হয়েছে বহুনির্বাচনী অংশে। এখন থেকে তত্ত্বীয় অংশে থাকবে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন (২৫ নম্বর), আর ব্যবহারিক অংশে থাকবে ২৫ নম্বর— যন্ত্রসংযোগ, প্রতিবেদন প্রণয়ন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়েও প্রশ্ন কাঠামোয় পরিবর্তন এসেছে। ফিন্যান্স অংশ থেকে ৮টি ও ব্যাংকিং অংশ থেকে ৭টিসহ মোট ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যার মধ্যে ১০টির উত্তর দিতে হবে। এছাড়া থাকবে ৮টি সৃজনশীল প্রশ্নের মধ্যে ৫টির উত্তর দিতে হবে— প্রতিটি অংশ থেকে অন্তত দুটি করে। বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি, প্রতিটির মান ১।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এই নতুন প্রশ্ন কাঠামো কার্যকর হবে, এবং একই নিয়মে দশম শ্রেণির নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নও প্রস্তুত করতে হবে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক এবং ২০২৬ সালের পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

1

প্রচার শেষ, মঙ্গলবার ডাকসু নির্বাচন

2

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

3

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে চুল পড়ার ঝুঁকি

4

জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

5

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

6

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

7

গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিট

8

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

9

টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে উঠল নিখোঁজ ফার্মেসি মালিকের

10

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

11

কিম জং উনের সঙ্গে পুনরায় সাক্ষাতের আগ্রহ ট্রাম্পের

12

শুল্ক এখন ট্রাম্পের গলার কাঁটা, মোদির জন্য পুতিনের বড় সিদ্ধা

13

কাশিয়ানী ও মুকসুদপুরে কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

14

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে বিচারকদের বদলি–পদোন্নতির ক্ষমতা

15

গোপালগঞ্জে বিলে হাঁস পালনে স্বাবলম্বী শতাধিক পরিবার

16

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

17

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩

18

গোপালগঞ্জে জীবিকার নতুন উৎস লাক্ষা পোকার ‘রজন’

19

গোপালগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

20