নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (দুপুরে) জেলার মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুপ্তগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়ি থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গুপ্তগাতী গ্রামের মো. আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।

মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, “উদ্ধারকৃত গাঁজাসহ মাদক বিক্রির দায়ে স্বামী-স্ত্রীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তার দম্পতিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

*কালেক্টেড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক

1

পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য একাদশ ঘোষণা করল বাংলাদেশ

2

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

3

ডাকসু নির্বাচনে শিবিরের ব্যাপক বিজয়

4

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই : আইএসপিআর

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

9

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

10

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

11

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

12

জামায়াতের আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

13

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

14

গোপালগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

15

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে

16

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান,পাইপগান ও গ

17

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশ্রয়ক

18

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

19

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

20