নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচনে ভোট গণনায় দেরির কারণ জানাল ইসি

শিক্ষা ডেস্ক,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ২০ ঘণ্টা পরও গণণা চলছিল। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। ভোটগ্রহণ শেষে দেখা যায়, ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে সব ব্যালট বাক্স সংগ্রহ শেষে রাত সোয়া ১০টার দিকে গণনা শুরু করা হয়।

ভোট গণনায় কেন দেরি হলো—এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম কয়েকটি কারণ তুলে ধরেন।

1. ম্যানুয়াল গণনা:
প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনার প্রস্তুতি থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পর সিদ্ধান্ত হয় হাতে ভোট গণনার। ম্যানুয়ালি গণনা করায় সময় বেশি লেগেছে।


2. ভোট গ্রহণে বিলম্ব:
সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও কিছু হলে দেরি হয়। কয়েকটি হলে ভোট মাঝপথে সাময়িক স্থগিত ছিল। বড় হলে (যেখানে এক হাজারের বেশি ভোটার) দুপুর পর্যন্ত ভোট কম হলেও শেষ বিকেলে হঠাৎ ভিড় বাড়ে। ফলে ব্যালট বাক্স রাত সাড়ে ৯টার আগে আসেনি।


3. প্রস্তুতির ঘাটতি:
ম্যানুয়াল গণনায় অভিজ্ঞতা ও প্রস্তুতি না থাকায় শুরুতে গতি ধীর ছিল। তবে ধীরে ধীরে গতি বাড়ে।


4. সিসিটিভি পর্যবেক্ষণ:
শুরুতে সিনেট ভবনে ৫টি টেবিলে গণনা শুরু হয়। সেগুলো সিসিটিভির আওতায় ছিল। পরদিন সকালে টেবিল সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয় এবং নতুন টেবিলেও সিসিটিভি বসানো হয়।


5. এজেন্টদের অনুপস্থিতি:
অনেক হলে পোলিং কর্মকর্তা থাকলেও এজেন্টরা উপস্থিত ছিলেন না। অথচ নিয়ম অনুযায়ী এজেন্ট ও রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতেই ব্যালট বাক্স খোলা উচিত। এ কারণে গণনায় দেরি হয়।



একে এম রাশিদুল আলম বলেন, “বিভিন্ন কারণে ভোট গণনায় বিলম্ব হয়েছে। তবে আমরা স্বচ্ছতা ও নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

1

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

2

গোপালগঞ্জে কুখ্যাত ছিনতাইকারী চক্রের হোতা বেনসন রাব্বি গ্রেফ

3

স্ক্রিনশট ফাঁস করে সতর্কবার্তা দিলেন নুসরাত ফারিয়া

4

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

5

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

6

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

7

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

10

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

11

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

12

গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ৮ নেতার একযোগে পদত্যা

13

খেলা দেখার দিন শেষ, এখন নিজেই খেলব : ইউনূস

14

গোপালগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা: সমাজের কল্যাণে কাজ করার মানসিক

15

আজই শুরু হচ্ছে নকআউট, কাল ব্রাজিলের খেলা

16

ভোটে দাঁড়াতে জামানত বাড়ল আড়াই গুণ

17

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

18

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

19

গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

20