নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক ,

ইতালির রোমে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম–এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে দেশ ত্যাগ করেন। সেদিন বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন।

ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যতের টেকসই খাদ্যব্যবস্থা নিয়ে মতবিনিময় করা হয়। এবারের আসরটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কবির পাশে সমাহিত ওসমান হাদি

1

গোপালগঞ্জ শহরে ইজিবাইক–রিকশার দৌরাত্ম্যে জনভোগান্তি চরমে

2

ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা: বাংলাদেশের শিক্ষার অগ্রগতির চাব

3

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

6

গোপালগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল বৃদ্ধার

7

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে

8

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ডোনাল্ড ট্রাম্প

9

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

10

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

11

আফগানদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

12

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীকে বাঁচাতে সহকারী প্রক্টরক

13

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফো

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

আজ বছরের দীর্ঘতম রাত, আগামীকাল সবচেয়ে ছোট দিন

16

অতীতের সব মাফ করে দিয়েছি: গোপালগঞ্জে জামায়াত আমির

17

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে পিকআপে আগুন

18

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

19

ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা

20