নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (এসিঅ্যান্ডএস)-এ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এসিঅ্যান্ডএসে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং এসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সদস্যদের গৌরবময় ইতিহাস ও দেশসেবায় ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি করতে হবে, যাতে একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকতে পারে।

মতবিনিময় পর্বে সেনাপ্রধান কোরসমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জিওসি ও এরিয়া কমান্ডারগণ, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, বেপজার চেয়ারম্যান, এনডিসির সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, সেনা সদর এবং বিভিন্ন আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেড/রেজিমেন্টের কমান্ডারসহ গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগের দিন ২৯ অক্টোবর এসিঅ্যান্ডএসে রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

2

অক্টোবরে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর আশা

3

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর

4

আজ প্রতীক নিয়ে কাল মাঠের লড়াইয়ে নামবেন প্রার্থীরা

5

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

6

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে: ৭ দশমিক ৫ ডিগ্রি সে

7

বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ নিতে চায় সৌদি আরব

8

গোপালগঞ্জে শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

9

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি গোয়েন লুইসের বৈঠক

10

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

11

গোপালগঞ্জে জেলা যুবলীগের নেতা জুবায়ের হোসেন শাওন গ্রেফতার

12

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

13

লাঙ্গল প্রতীক নিয়ে চতুর্মুখী দ্বন্দ্ব

14

গোপালগঞ্জ জেলা কারাগারের বর্জ্যে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

15

চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ

16

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

17

শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত এমপিওভুক্ত শিক্ষকদের

18

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন

19

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

20