নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ডাব চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা, দুই যুবক গ্রেপ্তার

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে গাছের মালিকের হাতে ধরা পড়ায় দুই যুবকের হামলায় নিহত হয়েছেন মোয়াজ্জেম শিকদার (৬০)। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

গ্রেপ্তাররা হলেন—দিগনগর গ্রামের তারা ফকিরের ছেলে মুন্না ফকির (২০) এবং মৃত আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে মুন্না ও হাসিব মোয়াজ্জেম শিকদারের বাড়িতে ডাব চুরি করতে ঢোকে। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন। তখন তারা দুজন মিলে মোয়াজ্জেমকে কিল-ঘুষি ও ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, স্থানীয়দের সহায়তায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।

*কালেক্টেড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদকীয়: মানুষের জীবন তাহার কর্মফলেরই ধারাবাহিকতা

1

কুকুরের উৎপাতে আতঙ্কে গোপালগঞ্জ শহরবাসী

2

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: র

3

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

4

অসুস্থ মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস

5

সুন্দরবনে আবারও বাঘের দেখা পেলেন পর্যটকরা

6

২৩৭ আসনে বিএনপির প্রার্থীর তালিকা

7

গোপালগঞ্জের সুরেশ হাজরার বয়স একশরও বেশি, তবুও থেমে নেই তার

8

টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ

9

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

10

বিশ্বের যেখানেই থাকুন, এবার ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের

11

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

12

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

13

খালেদা জিয়ার মৃত্যুতে আ.লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক

14

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

15

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

16

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

17

প্রাথমিকে ছুটি কমছে, শিক্ষার্থীদের ক্লাস বাড়বে

18

গোপালগঞ্জে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

19

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

20