নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে লম্বা লাইন, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্ক,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট শুরুর পর থেকেই টিএসসি ও বিভিন্ন হলকেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

রোকেয়া হলের শিক্ষার্থী স্বপ্না আক্তার বলেন, “সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে। আগে এসে ভোট দেওয়া ভালো।”
অন্য এক শিক্ষার্থী দিবা জানান, “ক্যাম্পাসে ভোট উপলক্ষে উৎসবের পরিবেশ বিরাজ করছে। সকাল সকাল ভোট দিয়েছি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বাড়বে।”

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। অন্যদিকে ১৮টি হলে ১৩টি পদে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

এবার ভোট দিচ্ছেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী—এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। আটটি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দিচ্ছেন।

নির্বাচন কমিশন জানায়, ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ফলাফল নির্ধারণ করা হবে। প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফল প্রদর্শন করা হবে। সবশেষে সিনেট ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ৮টি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া ডগ স্কোয়াড, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, সাদা পোশাকে ডিবি, সিসিটিভি মনিটরিং সেল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

1

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পী ও আয়োজক

2

শেখ হাসিনা, শেখ সেলিমদের দুর্গে নতুন প্রতিনিধি নির্বাচনের লড়

3

ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানম

4

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর আত্মহনন

5

ইউটিউবে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, নতুন যে সুবিধা পাবেন

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরকে হাদী চত্বর ঘোষণা

8

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

9

জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

10

দুর্গাপূজা উপলক্ষে পুলিশের পরামর্শ

11

সমালোচনার ঝড়ের মাঝেই কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

12

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দা

13

৩২ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

14

গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে বেপরোয়া ট্রাকচালকের ধাক্কায় ভ্য

15

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

16

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

17

অঘোষিত সেমিফাইনালে আজ রাতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

18

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

19

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

20