নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে শচিন ওঝা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লখন্ডা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শচিন ওঝা একই গ্রামের মৃত গয়ালী ওঝার ছেলে।

নিহতের ছেলে সুমন ওঝা জানান, সকালে বাড়ির পাশের একটি কলাগাছ কাটতে যান তার বাবা। এ সময় অসাবধানতাবশত একটি ভিমরুলের চাক ভেঙে গেলে দলবেঁধে ভিমরুল তার বাবাকে কামড়ায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ভিমরুলের কামড়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকের জমানো টাকা তুলতে পারছেন না গোপালগঞ্জের ন্যাশনাল ব্য

1

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

2

গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

3

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

4

রোজার আগে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল : আখতার আহম

5

এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

6

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

7

ঢাকা–গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবিতে সোচ্চার গোপালগঞ্জ

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

গোপালগঞ্জে সেচ প্রকল্পের ‘ব্লক ম্যানেজারের’ বিরুদ্ধে নানা অভ

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা

12

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

13

গোপালগঞ্জে করপাড়া মাদ্রাসায় বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

14

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ কাল

15

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি

16

বিশ্ব ইজতেমা মার্চে অনুষ্ঠিত হবে: জানালেন কেফায়াতুল্লাহ আজহা

17

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

18

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

19

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

20