নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ভয়েস অফ গোপালগঞ্জ ডেস্ক,

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। গতকাল মঙ্গলবার রাতে খেলাকে ঘিরে সৃষ্টি হওয়া তুচ্ছ বিবাদের জেরে লাঠির আঘাতে নিহত হয়েছে ইয়াছিন শেখ (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র।

নিহত ইয়াছিন একই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে এবং বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিদ্যালয় মাঠে কয়েকজন কিশোর ব্যাডমিন্টন খেলছিল। খেলা চলাকালীন সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রতিপক্ষের এক কিশোর লাঠি দিয়ে ইয়াছিনকে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানায়, খেলাধুলা নিয়ে এমন নির্মম ঘটনার জন্য তারা হতবাক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব কারণে মিষ্টি বেশি খেতে মন চায়

1

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মব

2

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচে উৎসবের আমেজ

3

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ২৫

4

গোপালগঞ্জে বিএনপি নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার, এটি ছিল রাজনৈত

5

ওসমান হাদি মারা গেছেন

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

এজেন্ট কমিশনের দাপটে ভারি লোকসান বীমা কোম্পানিগুলোর

8

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

9

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল শুরু

10

গোপালগঞ্জের তরুণ রাজনীতিতে এক প্রদীপ্ত নাম সাইফুল মোল্লা

11

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

12

উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয় : সারজিস

13

কোটালীপাড়ার কালীগঞ্জে নৌকা বাইচে উৎসবের আমেজ, হাজারো মানুষে

14

লকডাউন: গোপালগঞ্জে আসামি আওয়ামী লীগের ৩৬৭ জন, গ্রেপ্তার ৫

15

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

16

মুকসুদপুরে ভালো ফলন ও দামে পাটচাষে নতুন আশার আলো

17

বিশ্ব হার্ট দিবস আজ: প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন

18

গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও সহকারী শিক্ষক

19

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

20